• অর্থনীতি

জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৬৯ শতাংশ

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গত ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি  হয়েছে ৩ দশমি ৬৯ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধির এ হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে। কোয়াটারলি প্রবৃদ্ধির (কিউজিডিপি) প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। 

প্রতিবেদনে বলা হয়েছে- গত অর্থবছরের চতুর্থ কোয়াটার অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ, যা দ্বিতীয় কোয়াটারে ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ। তুলনামূলক প্রবৃদ্ধি কমেছে চতুর্থ কোয়াটারে এসে। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ কোয়ার্টারে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ১৪ শতাংশ। সেই তুলানায় ২০২৪-২৫ অর্থবছরের শেষ কোয়াটারে প্রবৃদ্ধি বেড়েছে। 

প্রতিবেদনে বলা হয়, গত ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ কোয়াটারের সাময়িক হিসাবে চলতি মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০১ বিলিয়ন টাকা, যা তার আগের অর্থবছরের একই কোয়াটারে ছিল ১৩ হাজার ১৭৭ বিলিয়ন টাকা। 

প্রতিবেদনে আরও বলা হয়, স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ কোয়াটারে কৃষি খাতে সাময়িক হিসেবে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ০১ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৪ দশমিক ১১ শতাংশ। এছাড়া শিল্প খাতে চতুর্থ কোয়ার্টারে প্রবৃদ্ধি হয়েছে ০৪ দশমিক ১০ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ছিল ০১ দশমিক ০৮ শতাংশ। সেবা খাতে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ কোয়াটারে প্রবৃদ্ধি হয়েছে, ২ দশমিক ৯৬ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ছিল ০৩ দশমিক ০৬১ শতাংশ। 

 

মন্তব্য (০)





image

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদ...

নিউজ ডেস্ক : তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা বি...

image

যে কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক : সাধারণত বৈশ্বিক সংকটের সময় বিনিয়োগকারীরা মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ আশ্রয় হি...

image

প্রস্তাবিত বাজেট প্রশংসনীয়, বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহ...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে বর্তমান সরকারের অর্থমন্ত্রী ও পরিক...

image

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্...

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করে...

image

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী ক্যাপাসিটি চার্...

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সময়কার চুক্তির ফলে বিদ্যুৎকে...

  • company_logo