ফাইল ছবি
নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জোট গঠন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। ৯০-এর পরে একটি ছাড়া আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করেছি। জাতীয় পার্টি বিশ্বাস করে নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে সরকারে যাওয়ার সুযোগ নেই। তাই আগামী নির্বাচনেও জাতীয় পার্টি জোট করে নির্বাচন করবে। কাদের সঙ্গে জোট হবে সে ব্যাপারে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার বিকালে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তবে নির্বাচনের আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হতে হবে- এমন দাবি তুলে সামগ্রিকভাবে দেশে দৃশ্যমান স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান রুহুল আমিন হাওলাদার।
আলোচনা সভায় আরও অংশ নেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, সফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান খান, ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেনে।
কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- শরফুদ্দিন আহমেদ শিপু, হাজী নাসির উদ্দিন সরকার, মিজানুর রহমান দুলাল, মাসুক রহমান, রেজাউল করিম, গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম সেলিম, জিয়াউর রহমান বিপুল, মো. মিজানুর রহমান, আবদুস সাত্তার, মোহাম্মদ মাসুম, এসএম হাশেম, আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান প্রমুখ।
নিউজ ডেস্ক : রাষ্ট্রের বিদ্যমান সমস্যা ও সংকট স্বী...
নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...
নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

মন্তব্য (০)