• আন্তর্জাতিক

সুমুদ ফ্লোটিলা আটক ‘বেআইনী’, বলছে অ্যামনেস্টি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গাজামুখী ত্রাণবাহী নৌযান আটক ও তাতে থাকা কর্মীদের গ্রেফতারকে ‘বেআইনী’ ঘোষণা করে কঠোর নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলছে, এটি মূলত গাজার সঙ্গে সংহতি প্রকাশের কর্মসূচিকে শাস্তি দেওয়ার অপচেষ্টা। অ্যামনেস্টি আগেই বলেছে, ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে।

অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এক বিবৃতিতে বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোতে জোরপূর্বক হামলা চালিয়ে কর্মীদের আটক করা হলো এক প্রকাশ্য আক্রমণ। অথচ তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ মানবিক মিশনে অংশ নিচ্ছিলেন।

তিনি আরও বলেন, ইসরাইলি কর্মকর্তারা ফ্লোটিলা ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে হুমকি ও উসকানি দিয়ে আসছিলেন। এমনকি একাধিক নৌযান ধ্বংস করারও চেষ্টা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই দখল।

ক্যালামার্ড বলেন, ইসরাইল যখন গাজায় গণহত্যা চালাচ্ছে—ক্ষুধা ও দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছে, তখন জরুরি ত্রাণ আটকে দিয়ে তারা আবারও দেখাল, আন্তর্জাতিক আদালতের বাধ্যতামূলক নির্দেশনা ও নিজেদের দখলদার শক্তি হিসেবে আইনি দায়িত্বের প্রতি তাদের সম্পূর্ণ অমান্যতা রয়েছে। গাজার মানুষের পর্যাপ্ত খাদ্য ও জীবনরক্ষাকারী সহায়তার অধিকার ইসরাইল ছিনিয়ে নিচ্ছে।

প্রসঙ্গত, গাজা উপত্যকার দিকে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়েছে ইসরাইলি নৌবাহিনী। অন্তত ৪৪৩ জন কর্মীকে আটক করা হয়েছে।

ইসরাইল জানিয়েছে, গাজাগামী ত্রাণবাহী ৪৪টি জাহাজের মধ্যে একটি জাহাজ ছাড়া সবগুলোকে আটক করা হয়েছে। 

আটক হওয়া কর্মীরা এসেছেন নানা দেশ থেকে—স্পেন, ইতালি, ব্রাজিল, তুরস্ক, গ্রিস, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্সসহ অনেক দেশের নাগরিক রয়েছেন তাদের মধ্যে।

সূত্র: আল-জাজিরা

 

মন্তব্য (০)





image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

image

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...

  • company_logo