• রাজনীতি

বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না: শামা ওবায়েদ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন,  বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। আমরা সবাই বাংলাদেশী এবং বাংলাদেশের নাগরিক। 

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন,  দুর্গাপূজার সুস্থ পরিবেশকে ফ্যাসিবাদীরা নানাভাবে বিনষ্ট করার অপচেষ্টা চালাতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে একই সাথে অনেকে ফেসবুকে অপপ্রচার চালিয়ে পরিবেশ ঘোলা করার চেষ্টা চালাতে পারে তাদের থেকেও সতর্ক থাকতে হবে। ফেসবুকে কেউ কিছু পোস্ট করলেই সেটা বিশ্বাস করা যাবে না।  সময় তিনি যেকোনো পরিস্থিতিতে সবাইকে সংযত থাকার আহ্বান জানান।

শামা ওবায়েদ বলেন, বিএনপি নেতাকর্মীরা নিয়মিতভাবে বিভিন্ন পূজা মন্ডপ পাহারা দিচ্ছে যাতে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে কোন ধরনের পরিবেশ বিনষ্ট করতে না পারে। 

পূজা মন্ডপ পরিদর্শনকালে শামা ওবায়দের সাথে নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

‎ঐতিহাসিক জুলাই উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির ঘোষণা

নিউজ ডেস্কঃ ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদ...

image

যে কারণে বিএনপি নেতা আসলাম চৌধুরীর এমপি পদে প্রার্থিতা বা...

নিউজ ডেস্ক : ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্...

image

শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে...

image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

  • company_logo