• আন্তর্জাতিক

কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: চলতি মাসে কাতারে হামলা চালানোয় দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম বিন জাবের আল থানির কাছে ক্ষমা চেয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গতকাল (সোমবার, ২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককালে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চান নেতানিয়াহু।

‎হোয়াইট হাউস সূত্র জানায়, ইসরাইলি হামলায় কাতারের একজন নাগরিক নিহত হওয়ায় ফোনকলে দুঃখ প্রকাশ করেন নেতানিয়াহু।

‎পাশাপাশি ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এ ধরনের হামলা আর চালানো হবে না বলেও কাতারের প্রধানমন্ত্রীকে জানান তিনি। গেলো ৯ সেপ্টেম্বর কাতারের দোহায় হামাসের লক্ষ্যবস্তুকে টার্গেট করে হামলা চালায় ইসরাইল। এতে কাতারের নাগরিক ছাড়াও নিহত হয় হামাসের পাঁচ সদস্য।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo