ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : পতৌদির নবাব মনসুর আলি খান ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সন্তান হওয়ায় অনেকেই মনে করতেন সাইফ আলি খানের বলিউডে পথ মসৃণ ছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। নব্বইয়ের দশকের প্রথম দিকে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় জীবনের শুরুর দিকের সংগ্রামের দিনগুলোর কথা তুলে ধরেন অভিনেতা।
একটা সময় তারকা সন্তান হওয়া সত্ত্বেও তাকে আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছিল। ফলে এক প্রযোজকের অনৈতিক প্রস্তাবেও তাকে রাজি হতে হয়েছিল বলে জানান সাইফ আলি খান।
যখন তার বয়স মাত্র ২১ বছর ছিল, তখন তিনি তার চেয়ে ১০ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন। এরপর ২৫ বছর বয়সে প্রথম সন্তান সারার জন্ম হয়। সে সময় পরিবারের দায়িত্ব তার কাঁধে চলে আসে। এমন একটি সময়ও ছিল যখন তাকে সপ্তাহে মাত্র ১০০০ টাকা অফার করা হয়েছিল একটি উদ্ভট শর্তের বিনিময়ে।
সাইফ বলেন, সেই কঠিন সময়ে একজন নারী প্রযোজক তাকে প্রতি সপ্তাহে এক হাজার রুপি করে পারিশ্রমিক দিতে চেয়েছিলেন। তবে শর্ত ছিল— প্রতিবার টাকা নেওয়ার সময় সেই প্রযোজকের গালে ১০ বার চুমু খেতে হবে।
তিনি বলেন, ‘সেই নারী প্রযোজকের প্রস্তাবে আমাকে পর পর ১০ বার চুমু খেতে হয়েছিল। চুমুপ্রতি ১০০০ টাকা করে দিয়েছিলেন তিনি। অথচ লোকে ভাবে— আমি আর্থিকভাবে ভাগ্যবান, আসলে তা নয়।
উল্লেখ্য, সাইফ আলি খানের আগামী সিনেমা পরিচালক প্রিয়দর্শনের ‘হায়ওয়ান’-এ দেখা যাবে। এ সিনেমায় আরও আছেন খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)