ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ নুরুল হক নুর চিকিৎসার জন্য বিদেশে অবস্থানের কারণে ফারুক হাসানকে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, দলীয় গঠনতন্ত্রের ৩৬(১) ধারার ভিত্তিতে দলের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসাজনিত কারণে বিদেশে অবস্থান করায় সিনিয়র সহসভাপতি ফারুক হাসান সভাপতির রুটিন দায়িত্ব পালন করবেন।
এর আগে, গণঅধিকার পরিষদে মুখপাত্র (উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহ-সভাপতি পদমর্যাদায়) হিসেবে যোগ দেন ফারুক হাসান। দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান তাকে এই পদে মনোনীত করেন।
প্রসঙ্গত, ফারুক হাসান আনুষ্ঠানিকভাবে গত বছরের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদে যোগ দেন।
নিউজ ডেস্কঃ ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদ...
নিউজ ডেস্ক : ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্...
নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে...
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...
ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

মন্তব্য (০)