• রাজনীতি

নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন কেউ কেউ: সাকি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে কেউ কেউ নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

‎জোনায়েদ সাকি বলেন, নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছেন কেউ কেউ। তারা ভুলে গেছেন, সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচনকে অগ্রাধিকার দিতে হবে। নির্বাচন নিজেই সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মুহূর্তে বিচার, সংস্কার, নির্বাচনই দেশের প্রধান জাতীয় স্বার্থ।

‎গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে; গণতান্ত্রিক করে গড়ে তুলতে হবে। সংস্কার আমাদের দাবি। সংস্কার করে মানুষকে ভোট দেয়ার অধিকার ফিরিয়ে দিতে হবে। ফ্যাসিস্ট রাষ্ট্র থেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

‎তিনি বলেন, নির্বাচন হচ্ছে জনগণের ক্ষমতার বহিঃপ্রকাশ। ভোটের অধিকার প্রতিষ্ঠা করা মানে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। জনগণ ঠিক করবে আগামীর সংবিধান কি হবে।

মন্তব্য (০)





image

‎ঐতিহাসিক জুলাই উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির ঘোষণা

নিউজ ডেস্কঃ ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদ...

image

যে কারণে বিএনপি নেতা আসলাম চৌধুরীর এমপি পদে প্রার্থিতা বা...

নিউজ ডেস্ক : ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্...

image

শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে...

image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

  • company_logo