ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাতভর টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। গতকাল রোববার দিবাগত রাত থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ঢাকায় ১০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দু’টি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ এবং ২৪ সেপ্টেম্বরের দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়ে তা ঘনীভূত হতে পারে বলে পূর্বাভাসে এ বলা হয়েছে।
এসময় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...
নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...
নিউজ ডেস্কঃ দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দ...

মন্তব্য (০)