• লিড নিউজ
  • জাতীয়

‎জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
‎
‎রোববার (২১ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
‎
‎উপদেষ্টা বলেন, এবার জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা। নতুন বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন চলতি মাসেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
‎
‎গত বছর বই ছাপানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে চলতি বছর তাদেরকে বই ছাপার কাজ দেয়া হবে না বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ।

মন্তব্য (০)





  • company_logo