ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিভাগের মুহুরী, সিলোনিয়া ও ফেনী নদীর পানি আগামী তিনদিন বাড়তে পারে। এ সময়ে নদীগুলো ফেনী ও চট্টগ্রাম জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বন্যা সতর্কবার্তায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
এদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে। এ সময়ে তিস্তা নদী লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রাম জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে পানি দ্বিতীয় ও তৃতীয় দিন কমতে পারে বলেও জানানো হয়েছে সতর্কবার্তায়।
অন্যদিকে, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে আগামী পাঁচদিনের শেষের দিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
নিউজ ডেস্ক : চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বড়দিন...
নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়...
নিউজ ডেস্কঃ ডিসেম্বরে বাংলাদ...
নিউজ ডেস্কঃ দেশের অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাক...

মন্তব্য (০)