• লিড নিউজ
  • জাতীয়

‎রাকসু-চাকসু নির্বাচনও ভালোভাবে হবে, নিরাপত্তা নিয়ে কোনও উদ্বেগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনও সুষ্ঠু ও ভালোভাবে হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নিরাপত্তা নিয়ে কোনও উদ্বেগ নেই বলেও জানান তিনি।

‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে রাকসু ও চাকসু নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

‎তিনি বলেন, জাকসুর অভিজ্ঞতায় দেখা গেছে হাতে গননায় সময় লাগে। তাই ওএমআর পদ্ধতিতে নির্বাচনের ফলাফল গণনার বিষয়ে সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালগুলো।

‎উপদেষ্টা আরও বলেন, ডাকসু ও জাকসুর অভিজ্ঞতা পরবর্তী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলোয় কাজে লাগানো হবে। এসব ভোটের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগবে বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

‎ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, রাকসু ও চাকসু নিয়ে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আছে। ভালো নির্বাচন হবে বলেই তার প্রত্যাশা।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদে...

নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...

image

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ‎

নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

image

‎৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ...

নিউজ ডেস্কঃ দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দ...

image

‎ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ...

  • company_logo