• লিড নিউজ
  • জাতীয়

ইসি সচিবালয় ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের অনুমোদন

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের ৪৩তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে।

‎এরপর মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এটির উদ্যোক্তা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

‎নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

‎নির্বাচন কমিশনের কাজে গতিশীলতা আনতে কমিশনের প্রস্তাবিত এ দুইটি আইন সংস্কারের অনুমোদন সরকার দিয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদে...

নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...

image

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ‎

নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

image

‎৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ...

নিউজ ডেস্কঃ দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দ...

image

‎ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ...

  • company_logo