• লিড নিউজ
  • জাতীয়

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মন্দির পরিদর্শনে যান তিনি। 

‎শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। মন্দির পরিদর্শন শেষে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দিয়েছেন তিনি।

‎প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। এ সময় তারা প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

‎বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হওয়ার, কথা বলার সুযোগ হয়।

‎এ সময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান প্রধান উপদেষ্টা। হিন্দু ধর্মীয় নেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে। সারাদেশে পূজামণ্ডপ প্রস্তুতের কাজ পুরোদমে এগিয়ে চলছে।

‎তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সকল পক্ষ থেকে এবারের পূজায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে ধন্যবাদ জানান তারা।

মন্তব্য (০)





image

‎ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ...

image

সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক অনন‍্য: পররাষ্ট্র প্রতিম...

নিউজ ডেস্কঃ সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক অনন‍্য। এক ...

image

‎সব সূচকে রেকর্ড, আবারো ‘জিরো ওয়েটিং টাইম’-এ ফিরেছে চট্টগ...

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দর আবারো ‘জিরো ওয়েটিং টাইম&rs...

image

এইচএসসি পরীক্ষায় বডি ক্যামেরা, গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস...

নিউজ ডেস্ক : ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্...

image

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

নিউজ ডেস্ক : এইচএসসি বা সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানি...

  • company_logo