• লিড নিউজ
  • জাতীয়

‎বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। বায়ুদূষণ সূচকে ওই শহরের স্কোর ১৫৩। এ তালিকায় ২৯ নম্বরে রয়েছে ঢাকা। বায়ুদূষণ সূচকে আজ রাজধানীর স্কোর ৭০।

‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে।

‎এ ছাড়া আজ ১৩৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ১২৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। ১১০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আর ১০৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পেরুর লিমু শহর।

‎স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

মন্তব্য (০)





image

‎ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ...

image

সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক অনন‍্য: পররাষ্ট্র প্রতিম...

নিউজ ডেস্কঃ সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক অনন‍্য। এক ...

image

‎সব সূচকে রেকর্ড, আবারো ‘জিরো ওয়েটিং টাইম’-এ ফিরেছে চট্টগ...

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দর আবারো ‘জিরো ওয়েটিং টাইম&rs...

image

এইচএসসি পরীক্ষায় বডি ক্যামেরা, গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস...

নিউজ ডেস্ক : ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্...

image

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

নিউজ ডেস্ক : এইচএসসি বা সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানি...

  • company_logo