• অর্থনীতি

‎আমানত কমেছে ইসলামী ব্যাংকগুলোতে

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রচলিত ধারার ব্যাংকের তুলনায় একসময় ইসলামী ব্যাংকগুলোর আমানত দ্রুত বাড়ছিল। এরপর কিছু ব্যাংক প্রচলিত ধারার ব্যাংক থেকে ইসলামীতে রূপান্তর হয়। তবে সেই ধারায় ভাটা পড়েছে। মোট আমানতে ইসলামী ব্যাংকিংয়ের অংশ কমছে।

‎কয়েকটি ব্যাংকের চরম দুরবস্থার কারণে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানত এক বছরে ১ শতাংশের বেশি কমেছে। অবশ্য ইসলামী ব্যাংকিং শাখা এবং উইংয়ে ব্যাপক প্রবৃদ্ধির কারণে সামগ্রিকভাবে এই ধরনের আমানতে আড়াই শতাংশের বেশি প্রবৃদ্ধি রয়েছে।

‎বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতের মোট আমানত ২০ লাখ ২১ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের মোট আমানত চার লাখ ৫২ হাজার কোটি টাকা। যা মোট আমানতের ২২ দশমিক ৩৭ শতাংশ।

‎এর আগে, চব্বিশের জুন শেষে আমানত ছিল ১৮ লাখ ৭১ হাজার কোটি টাকা। এর মধ্যে চার লাখ ২০ হাজার ৪২৭ কোটি টাকা ইসলামী ব্যাংকিংয়ের অংশ ছিল। যা ছিল মোট আমানতের ২৩ দশমিক ৫৪ শতাংশ বেশি।

‎প্রসঙ্গত, ২০২২ সালে সরকারের সহায়তায় কয়েকটি ইসলামী ব্যাংকের জালিয়াতির তথ্য সামনে আসার পর আতঙ্কিত হয়ে অনেকেই আমানত তুলে নিতে শুরু করেন। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংককে দুর্দশাগ্রস্ত হিসেবে চিহ্নিত করে একীভূত করে রাষ্ট্রীয় মালিকানার একটি শরিয়াহ ব্যাংক করার উদ্যোগ নিয়েছে।

মন্তব্য (০)





image

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ ...

image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

  • company_logo