ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘গণহত্যার সঙ্গে জড়িতরা ভোটে কোনোভাবেই অংশ নিতে পারবেন না।’ স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) কানাডায় স্মার্টকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
এদিকে, কানাডা থেকেও প্রবাসীরা এবার ভোট দেয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। তারা বলছেন, সরকারের অভূতপূর্ব এই উদ্যোগ রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান আরও বাড়িয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের আরও কয়েকটি দেশের মতো কানাডা থেকেও ভোট দেয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন প্রদেশে বসবাসকারী বাঙালিরা। এই সুযোগ করে দেয়ার জন্য বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারা।
গণমাধ্যমে বক্তব্যে তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। যাদের আদালত ফেরারি ঘোষণা করবে, তারা ভোটে অংশ নিতে পারবেন না।
অন্তত ৪০টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দেশের উন্নতিতে রেমিট্যান্স পাঠিয়ে সর্বাত্মক সহযোগিতা করেন তারা।
গেলো বছর গণঅভ্যুত্থানেও অগ্রণী ভূমিকা রাখেন প্রবাসীরা। তাদের প্রতি এই সম্মান দেখানো অত্যন্ত গৌরবের বলছেন সবাই।
নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধান বিরোধী দলের...
নিউজ ডেস্ক : তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে &l...
নিউজ ডেস্ক : পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪টি থানা ও ৬টি তদন্ত...
নিউজ ডেস্ক : বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য বিএনপি-জাম...
নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছে...

মন্তব্য (০)