• জাতীয়

‎নির্বাচন কমিশনে হঠাৎ রদবদল

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনে (ইসি) হঠাৎ রদবদলের ঘটনা ঘটেছে। সংস্থাটির পাঁচ কর্মকর্তার দপ্তর হয়েছে। এক অফিস আদেশে বিভিন্ন শাখার উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের দপ্তর বদল করেছে ইসি।
‎
‎বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষর করা অফিস আদেশে এই পাঁচ কর্মকর্তার দপ্তর বদল করা হয়।
‎
‎অফিস আদেশে ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের সাধারণ সেবা-১ শাখার উপসচিব জি. এম. সাহাতাব উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে মানব সম্পদ উন্নয়ন কল্যাণ শাখায়। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে সাধারণ সেবা-১ শাখায়, বাজেট শাখার উপসচিব মো. হুমায়ুন কবিরকে নির্বাচনী সহায়তা ও সরবরাহ শাখায়, মানবসম্পদ উন্নয়ন কল্যাণ শাখার উপসচিব এম মাজহারুল ইসলামকে বাজেট শাখায় এবং উপসচিব এনামুল হককে সাধারণ সেবা-২ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

১

নিউজ ডেস্কঃ ডিসেম্বরে বাংলাদ...

image

অবকাঠামো উন্নয়নে সরকারের পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার প্...

২

নিউজ ডেস্কঃ দেশের অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি...

image

‎রাষ্ট্রপতির সঙ্গে এসএম হলের অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ

৩

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাক...

image

রোহিঙ্গাদের কারণে বড় চাপে বাংলাদেশের অর্থনীতি: স্বরাষ্ট্র...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বর্তমানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থা...

image

‎ওয়াইপা অ্যাওয়ার্ডসে বিশেষ স্বীকৃতি পেল ইনভেস্ট বাংলাদেশ

৫

নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাসো...

  • company_logo