ফাইল ছবি
নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার এবং জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি অ্যাপ তৈরি করার কাজও চলছে।
তিনি এই তথ্য প্রকাশ করেছেন সম্প্রতি কানাডার টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে।
সভায় তিনি বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি ও নির্বাচন কমিশনের প্রস্তুতি তুলে ধরেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা কীভাবে ভোটার নিবন্ধন করবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রবাসী বাংলাদেশিরা প্রধান নির্বাচন কমিশনারকে কানাডা সফরে এসে মতবিনিময় করার জন্য ধন্যবাদ জানিয়ে কনস্যুলেটের এই উদ্যোগকে প্রশংসা করেন। সভায় কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এতে ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রবাসীরা বিষয়ভিত্তিক মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধান বিরোধী দলের...
নিউজ ডেস্ক : তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে &l...
নিউজ ডেস্ক : পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪টি থানা ও ৬টি তদন্ত...
নিউজ ডেস্ক : বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য বিএনপি-জাম...
নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছে...

মন্তব্য (০)