ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কাতারে ইসরাইলের সামরিক আগ্রাসনের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। কাতারের দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার সময় হামলা চালায় ইসরাইল।
বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থি এই আগ্রাসন আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক শান্তি বিনষ্ট করছে।
বাংলাদেশ সরকার কাতারের জনগণ ও সরকারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বাংলাদেশ সরকার বলছে, ইসরাইলের এই ধরনের অযৌক্তিক হামলা শুধু কাতার নয়, পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট মহলকে দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা বজায় রাখার ওপরও জোর দেয় বানাদেশ।
নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধান বিরোধী দলের...
নিউজ ডেস্ক : তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে &l...
নিউজ ডেস্ক : পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪টি থানা ও ৬টি তদন্ত...
নিউজ ডেস্ক : বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য বিএনপি-জাম...
নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছে...

মন্তব্য (০)