ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা ১২৮ নম্বর লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে বলে সিআইসির মহাপরিচালক আহসান হাবীব জানিয়েছেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। বিস্তারিত পরে জানানো হবে। আজ সকালে সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্কঃ ডিসেম্বরে বাংলাদ...
নিউজ ডেস্কঃ দেশের অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাক...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে বর্তমানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থা...
নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাসো...

মন্তব্য (০)