• জাতীয়

ছদ্ম বেকারত্ব মহামারি পর্যায়ে চলে গেছে: ড. হোসেন জিল্লুর রহমান

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ছদ্ম বেকারত্ব মহামারি পর্যায়ে চলে গেছে। তরুণদের মধ্যে হতাশার জায়গাগুলো দেখলেই তা বুঝতে পারবেন। এমন মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

‎আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত সেমিনারে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

‎ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দারিদ্র্যের হিসাবে বাংলাদেশের অর্থনীতি উলটো পথে হাঁটছে। বিগত সরকারের আমলে বৈষম্য প্রতিনিয়ত বেড়েছে। গুরুত্ব হারিয়েছে পরিসংখ্যান। কিছুদিন আগে প্রকাশিত সরকারি সমীক্ষায় দেখা গেল, প্রাথমিকে ঝড়ে পড়ার হার বেড়ে গেছে। তার মানে বাস্তবতা হচ্ছে আমরা আগাচ্ছি না।

‎তিনি আরও বলেন, সবাই আত্মতুষ্টিতে ভুগছে। অথচ বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন নিয়ে কাজ হচ্ছে না। আগের চেয়ে গতি কমেছে অর্থনীতির। এ সময় উন্নয়নের নতুন বয়ান তৈরির পরামর্শ দেন এই অর্থনীতিবিদ।

‎অপরদিকে, সেমিনারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ করা হয়, গত ১৫ বছরে যোগ্য ব্যক্তির পরিবর্তে পকেট কমিটি দিয়ে এখানে কাজ চলেছে। ব্যবসায়ীদের কল্যাণের চেয়ে রাজনৈতিক তোষামোদিতে বেশি ব্যবহার হয়েছে এ সংগঠন। তাই দ্রুত এফবিসিসিআই নির্বাচন দিয়ে এই বণিক সমিতিকে কার্যকর করার আহ্বানও জানান বক্তারা।

মন্তব্য (০)





image

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিউজ ডেস্ক : বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য বিএনপি-জাম...

image

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছে...

image

স্বচ্ছলতার আশায় গিয়ে প্রতারণার ফাঁদে, কম্বোডিয়া থেকে ফির...

নিউজ ডেস্ক : কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধা...

image

এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া

নিউজ ডেস্ক : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের ব...

image

জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, সরকারি অর্থ ফে...

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ...

  • company_logo