• লিড নিউজ
  • জাতীয়

বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন হবে: উপদেষ্টা আদিলুর রহমান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : শিল্প ,গৃহায়ণ ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন" আমরা বিশ্বাস করি বাংলাদেশে আগামী নির্বাচন অবশ্যই সুস্ঠু হবে এবং উৎসব মুখর হবে। নানা প্রতিকূলতা ও ঘাত প্রতিঘাত অতিক্রম করে আমরা জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছি এবং সেই ভাবেই আমরা বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করবো।

আজ বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা এলাকায় আনন্দ শিপইয়ার্ডে ৫৫০০ ডেড ওয়েট টনের জাহাজ তুরস্কের কোম্পানির কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি আরও বলেন,গণ-অভ্যুত্থানের পর যে কাজটি আমরা শুরু করেছি বাংলাদেশের জনগনের নির্বাচিত সরকার সেটা এগিয়ে নিয়ে যাবে।গণ-অভ্যুত্থানের পর একটা সরকারের জনগনের প্রত্যাশার যে কাজ গুলো করা দরকার তার অনেক খানি আমরা পূরন করতে পেরেছি।

 

উল্লেখ্য যে,"ওয়েস ওয়্যার" নামের এই জাহাজটি ৩৪১ ফুট দীর্ঘ,৫৫ ফুট প্রস্থ ও ২৫ ফুট গভিরতার জাহাজটি ২৭৩৫ হর্স পাওয়ার ইঞ্জিন দ্বারা সজ্জিত এবং ১২ নট গতিতে ৫৫০০ টন কার্গো পরিবহন করবে।স্টীল,কয়েল,কয়লা,সার,খাদ্যশস্য এবং বিভিন্ন বিপজ্জনক মালামাল বহনে সক্ষম।

এসময় আরও উপস্থিত ছিলেন,শিল্প মন্ত্রণালয়ের সচিব এনডিসি নুরুজ্জামান,তুরস্কের কমার্শিয়াল কাউন্সিলর বেলাল বেলুয়েট,আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারী,জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান প্রমূখ।

মন্তব্য (০)





image

এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া

নিউজ ডেস্ক : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের ব...

image

জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, সরকারি অর্থ ফে...

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ...

image

হলি আর্টিজান হামলার ১০ বছরেও মুছেনি ক্ষত চিহ্ন, সেদিন কী ...

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রা...

image

১৫ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্...

image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

  • company_logo