ফাইল ছবি
নিউজ ডেস্ক : পুলিশের বিশেষ অভিযানে একদিনে ১ হাজার ৮৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সারা দিন অভিযান চালিয়ে ১ হাজার ৮৬৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১ হাজার ৩২০ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, এবং বাকি ৫৪৬ জনকে অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা রাজধানীর তেজগাঁও এলাকায় রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নেন। পরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে শুক্রবার রাজধানীর মিরপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। তারা হলেন- মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)।
নিউজ ডেস্ক : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের ব...
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ...
নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রা...
নিউজ ডেস্ক : দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্...
নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

মন্তব্য (০)