• লিড নিউজ
  • জাতীয়

৫ বিভাগে বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টি কমেছে, গরম বেড়েছে। তবে মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) পর বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সম্ভাবনা আছে কোথাও ভারী বর্ষণেরও।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

শনিবারও (৬ সেপ্টেম্বর) একই ধারা বজায় থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার ও সোমবারও একই ধরনের আবহাওয়ার প্রবণতা থাকতে পারে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

এরআগে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, আগামী ৯ তারিখের পর বৃষ্টি বাড়তে পারে। এর আগে দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টিহীন অঞ্চলে গরম বেশি থাকতে পারে। 

মন্তব্য (০)





image

এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া

নিউজ ডেস্ক : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের ব...

image

জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, সরকারি অর্থ ফে...

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ...

image

হলি আর্টিজান হামলার ১০ বছরেও মুছেনি ক্ষত চিহ্ন, সেদিন কী ...

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রা...

image

১৫ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্...

image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

  • company_logo