• জাতীয়

নুরা পাগলের কবর অবমাননার ঘটনায় সরকারের তীব্র নিন্দা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরা পাগলের মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথাও বলা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানায় অন্তর্বর্তী সরকার।

এতে বলা হয়, গোয়ালন্দে নুরুল হক মোল্লা ওরফে নুরা পাগলা কবর অপবিত্র করা এবং দেহ পুড়িয়ে দেয়ার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সরকার। এই অমানবিক ও ঘৃণ্য কাজ মূল্যবোধ, আইন এবং সভ্য সমাজের প্রতি সরাসরি অবমাননা। এই ধরনের বর্বরতা কোনও অবস্থাতেই সহ্য করা হবে না। আইনের শাসন সমুন্নত রাখা ও মানুষের জীবনের পবিত্রতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্তর্বর্তীকালীন সরকার আশ্বস্ত করেছে, এই জঘন্য অপরাধে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। দ্রুত তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। সরকারের বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়।’

বিবৃতিতে জনগণকে ঘৃণা ও সহিংসতা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে ন্যায়বিচার ও মানবতার আদর্শ সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্যও সরকার দেশের প্রতিটি নাগরিকের প্রতি পরামর্শ দিয়েছে।

 

মন্তব্য (০)





image

এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া

নিউজ ডেস্ক : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের ব...

image

জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, সরকারি অর্থ ফে...

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ...

image

হলি আর্টিজান হামলার ১০ বছরেও মুছেনি ক্ষত চিহ্ন, সেদিন কী ...

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রা...

image

১৫ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্...

image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

  • company_logo