ফাইল ছবি
নিউজ ডেস্ক : হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
রাশেদ খাঁন বলেন, নুরুল হক নুর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার নাক দিয়ে রক্ত পড়ছে। নাক আরও বাঁকা হয়ে গেছে। মাথায় আঘাত রয়েছে, হাঁটতে পারছেন না এবং তিনি মুখ হা-ও করতে পারছেন না।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে। পরিবেশ উপদেষ্টা তাদের জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নুরের শারীরিক অবস্থা এখনো আগের মতোই রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, তিনি (নুরুল হক) এখন প্লেনে ওঠার মতো অবস্থাতে নেই। আমরা সিঙ্গাপুর নিয়ে তাকে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি। আরেকটু সুস্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশ নেওয়া হতে পারে।
নিউজ ডেস্ক : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের ব...
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ...
নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রা...
নিউজ ডেস্ক : দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্...
নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

মন্তব্য (০)