• বিনোদন

কন্যা সন্তানের ভুয়া ছবি নিয়ে বিপাকে কিয়ারা-সিদ্ধার্থ

  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি চলতি বছরের জুলাই মাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। খুশির খবরটি তারা দ্রুতই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেও জন্মের পরপরই মিডিয়া ও পাপারাজ্জিদের অনুরোধ করেছিলেন যেন মেয়ের কোনো ছবি তোলা না হয়।

এদিকে সিদ্ধার্থ মালহোত্রা বর্তমানে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পরম সুন্দরী’-এর সাফল্যে ভাসছেন। নতুন ছবির আনন্দের সঙ্গে কন্যা সন্তানের আগমন তাকে যেন দ্বিগুণ খুশি এনে দিয়েছে।

তবে সম্প্রতি এই তারকা দম্পতি এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের মেয়েকে কোলে নেওয়া কিছু ছবি ভাইরাল হয়েছে। শুরুতে অনেকে ভেবেছিলেন ছবিগুলো সত্যি। পরে জানা যায়, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পাদিত ভুয়া ছবি। আসল ছবির মতো করেই বানানো এসব ভুয়া ছবিতে অনেকেই বিভ্রান্ত হয়েছেন।

এর আগে সন্তানের জন্মের পর সিদ্ধার্থ-কিয়ারা পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করে জানিয়েছিলেন—'আমাদের কন্যা এসেছে! এই বিশেষ মুহূর্তে সামান্য মিষ্টি ভাগাভাগি করলাম। দয়া করে ছবি নয়, শুধু আশীর্বাদ চাই।'

তাদের মতো আরও অনেক তারকা দম্পতি সন্তানদের জন্য গোপনীয়তা চেয়ে আসছেন। আনুশকা শর্মা, রণবীর কাপুর, আলিয়া ভাট, রানি মুখার্জি-আদিত্য চোপড়ার মতো বলিউড তারকারাও সন্তানদের ছবির ব্যাপারে মিডিয়ার সহযোগিতা কামনা করেছেন নিয়মিত।

 

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo