ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এই দাম নির্ধারণ করেছে, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মাসে (আগস্ট) ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে এক হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
নিউজ ডেস্কঃ দেশের অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাক...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে বর্তমানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থা...
নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাসো...
নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখা...

মন্তব্য (০)