• বিনোদন

‘দেনা পাওনা’য় প্রভা, কেন বারবার বাদ পড়ছেন দীঘি?

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ফের নতুন একটি সিনেমা থেকে বাদ পড়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে বানানো ‘দেনা পাওনা’ ছবিতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন দীঘি। শেষ পর্যন্ত তার পরিবর্তে ওই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সাদিয়া জাহান প্রভা।

এটাই প্রথম নয়, দীঘির সঙ্গে আগেও ঘটেছে এমন ঘটনা। ‘সুড়ঙ্গ’ সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন অভিনেত্রী নিজেই। তার পরিবর্তে আফরান নিশোর নায়িকা হন তমা মির্জা।

এছাড়া গত কুরবানি ঈদে মুক্তি পাওয়া ‘টগর’ সিনেমাতেও তার পরিবর্তে পূজা চেরিকে নেওয়া হয়।

‘দেনা পাওনা’ সিনেমা থেকে বাদ পড়ার বিষয়ে জানতে দীঘির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাকে পাওয়া যায়নি। তবে সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী বলেছেন, চুক্তিবদ্ধ হলেও কাজের জন্য তিনি সময় দিতে পারেননি। তাই নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে।

এ বিষয়ে দর্শকদের মনে প্রশ্ন, এটাই কি একমাত্র কারণ? নাকি অন্যকিছু? ‘টগর’ সিনেমার পরিচালক আলোক হাসান অবশ্য দীঘির বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ এবং অপেশাদারিত্বের অভিযোগ তুলেছিলেন। এছাড়া ‘সুড়ঙ্গ’ সিনেমা থেকে বাদ পড়ার সময়ও দীঘি অপেশাদার বলে অভিযোগ তোলেন পরিচালক রায়হান রাফি।

তবে সাদেক সিদ্দিকী স্পষ্ট করে বলেন, না, এখানে তেমন কোনো বিষয় নেই। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। দ্বন্দ্বের প্রশ্নই আসে না। দীঘি শুধু সময় দিতে পারেননি, এতটুকুই। আমরা ওকে মিস করেছি।

জানা যায়, সরকারি অনুদানে নির্মিত ‘দেনা পাওনা’ সিনেমাটি তৈরি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে। এতে প্রভা অভিনয় করছেন নিরুপমা চরিত্রে। তার বিপরীতে কলকাতার এক ম্যাজিস্ট্রেট ও জমিদারের ছেলে চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন।

 

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo