• লিড নিউজ
  • জাতীয়

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: ইসি সানাউল্লাহ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে কাজ চলছে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

‎রোববার (৩১ আগস্ট) দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুশান অব পারসনস উইথ ডিজ্যাবিলিটিস ইন ইলেকটোরাল প্রসেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‎এ নির্বাচন কমিশনার বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতের উদ্যাগ নেয়া হচ্ছে। এছাড়া এবারের নির্বাচনে প্রবাসী ও জেলাখানার বন্দিরা ভোট দিতে পারবেন।

‎মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিগত দিনে মানুষ নির্বাচনই ভুলে গিয়েছিল। সেই পরিবেশও ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন।

‎অনুষ্ঠানে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের সহায়তা করা হবে। তাদের নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে সাংবিধানিক কোনো বাঁধা নেই।

‎এদিকে বিকেলে প্রকাশ হবে সম্পূরক ভোটারের চূড়ান্ত তালিকা। খসড়া তালিকা থেকে ভোটার বাড়ছে এক লাখের কিছু বেশি। বিকেল ৩টার পর সচিব ব্রিফ করবেন ভোটার তালিকা নিয়ে।

মন্তব্য (০)





image

হলি আর্টিজান হামলার ১০ বছরেও মুছেনি ক্ষত চিহ্ন, সেদিন কী ...

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রা...

image

১৫ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্...

image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

  • company_logo