• জাতীয়

‎নুরকে দেখতে হাসপাতালে সমাজকল্যাণ উপদেষ্টা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

‎রোববার (৩১ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে ঢামেকে যান উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

‎এদিকে এদিন সকালে নুরের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, ধীরে ধীরে নুরের উন্নতি হচ্ছে। তার ৪ টি সমস্যা রয়েছে— নাক, চোয়ালের হাড় ভেঙে গেছে। চোখেরও ইঞ্জুরি আছে। মস্তিষ্কেও রক্তক্ষরণ হয়েছে।

‎সিটিস্ক্যান রিপোর্ট ভালো আসছে জানিয়ে তিনি আরও বলেন, নুর কিছুটা ট্রমায় আছে। গঠিত হওয়া বোর্ডের সিদ্ধান্তে সব ধরণের চিকিৎসা হচ্ছে। খুব দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেয়া হবে বলেও জানান ব্রি. জে. আসাদুজ্জামান।

‎সময়ের সাথে সাথে ভাঙা হাড় জোড়া লেগে যাবে জানিয়ে তিনি আরও বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টিও ঠিক হয়ে আসছে। এক সপ্তাহের মধ্যে তিনি রিলিজ পেতে পারেন বলেও আশা প্রকাশ করেন ঢামেক পরিচালক।

‎উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

মন্তব্য (০)





image

হলি আর্টিজান হামলার ১০ বছরেও মুছেনি ক্ষত চিহ্ন, সেদিন কী ...

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রা...

image

১৫ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্...

image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

  • company_logo