ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে দি ওয়েস্টিন ঢাকা হোটেল অ্যান্ড রিসোর্টে ব্যবসায়িক সংগঠন বিজনেস ক্লাবের উদ্যোগে “বিজনেস স্ট্র্যাটেজিক কনফারেন্স ফর এন্টারপ্রেনার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারটি পরিচালনা করেন দেশের বরণ্য উদ্যোক্তা ও মিরপুর ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মাহাবুব আলম। কনফারেন্সের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. এম. ইয়াছিন আলী।
সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধশতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বনানী ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ফারুক আমজাদ খান,সিএনআই এর সিইও জুয়েল আহমেদ, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান, প্রগতি হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাব্বির হোসেন, সাউথ সুদানের অনারারি কনস্যুলার ড. জাহিদ আহম্মেদ চৌধুরী, ওয়োলো-র ফাউন্ডার ও সিইও আজিজুল হাকিম প্রধান প্রমুখ।
সেমিনারে বক্তারা ব্যবসার কৌশলগত দিক, উদ্যোক্তাদের চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উদ্যোগ গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
নিউজ ডেস্ক : দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্...
নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...
নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

মন্তব্য (০)