ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পুনর্নির্ধারণ করেছে সরকার। এর আগের ৫ সেপ্টেম্বরে বদলে ৬ সেপ্টেম্বর (শনিবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সেই হিসাবে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এ কারণে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, দিনটিতে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
ছুটি পাবেন না যারা
জরুরি পরিষেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন।
এ ছাড়া জরুরি দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে না।
তবে ব্যাংক খোলা থাকবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট।
নিউজ ডেস্ক : দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্...
নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...
নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

মন্তব্য (০)