• রাজনীতি

‎নির্বাচন কমিশনের ওপর যে ‘গুরুতর অভিযোগ’ তুললেন ব্যারিস্টার ফুয়াদ

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন দায়সারা নির্বাচন করার উদ্যোগ নিতে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সেইসঙ্গে, বর্তমান পরিস্থিতিতে কমিশন নির্বাচন করাতে পারবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।

‎পাশাপাশি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের অধীনে করার দাবি জানিয়েছেন এবি পার্টির এই নেতা। বলেছেন, নির্বাচনের তারিখ যদি পিছিয়েও দেওয়া হয়, তাতেও আমাদের কোনো আপত্তি থাকবে না।

‎শুক্রবার (২৯ আগস্ট) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‎ব্যারিস্টার ফুয়াদ বলেন, দায়সারা নির্বাচন করার উদ্যোগ নিতে যাচ্ছে কমিশন। বর্তমান পরিস্থিতিতে কমিশন নির্বাচন করাতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে। ইসি বা নির্বাচনী কর্মকর্তার কারও ভালো করার অভিজ্ঞতা নেই। অথচ এসব ঠিক না করে নির্বাচন করলে সামনের নির্বাচন হবে ইতিহাসের সুষ্ঠু কিন্তু একতরফা।

‎তিনি বলেন, ভোটারের বয়স কমানোর বিষয়টি কমিশন এখনো আলোচনায় আনেনি। ভোটের দিন যাদের বয়স ১৭ হবে তাদের ভোট দেয়ার সুযোগ দিতে হবে।

‎নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে এবি পার্টির নেতা বলেন, রাজনৈতিক দলগুলো কোন প্রক্রিয়ায় মনোনয়ন দেবে, রোডম্যাপে সেসব নিয়ে কোনো কথা নেই। প্রচারণার উপকরণে অনেক খরচ হয়। তবে ইসি যদি সাধারণ পোস্টার করত তাহলে এতে অর্থের অপচয় কমত, পরিবেশও বাঁচত।

মন্তব্য (০)





image

‎ঐতিহাসিক জুলাই উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির ঘোষণা

নিউজ ডেস্কঃ ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদ...

image

যে কারণে বিএনপি নেতা আসলাম চৌধুরীর এমপি পদে প্রার্থিতা বা...

নিউজ ডেস্ক : ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্...

image

শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে...

image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

  • company_logo