ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে- এমনটা জানিয়েছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারওগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রকাশ করে ইসি সচিব বলেন, কর্মপরিকল্পনা যে কাজগুলো আছে- তা একটার সঙ্গে আরেকটা যুক্ত। ইতোমধ্যে কিছু কিছু কাজ শুরু করা হয়েছে। এ কর্মপরিকল্পনা ২৪টি ভাগে ভাগ করা হয়েছে। ভোটগ্রহণের ৬০ দিন আগে তফশিল ঘোষণা করা হবে। সব কাজই আমাদের জন্য চ্যালেঞ্জের। আমরা ভোটসহ সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছি। এ সময় তিনি জানান, প্রবাসীরা এবারের নির্বাচনেই ভোট দেওয়ার সুযোগ পাবেন।
নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...
নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...
নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

মন্তব্য (০)