• জাতীয়

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

  • জাতীয়

ফাইল ছবি

‎নিজস্ব প্রতিবেদকঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
‎
‎গত ২৬ আগস্ট ২০২৫ তারিখে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বিমানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ‘কোম্পানি আইন, ১৯৯৪’-এর আওতায় প্রণীত ‘আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড’-এর অনুচ্ছেদ ৫১ অনুসারে সরকার এই নিয়োগ প্রদান করে। তিনি বিমানের সাবেক চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব আব্দুল মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে আন্তরিক অভিনন্দন জানানো যাচ্ছে। তাঁর দূরদর্শী নেতৃত্বে জাতীয় পতাকাবাহী সংস্থার অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে মর্মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রত্যাশা করে।

মন্তব্য (০)





image

অবকাঠামো উন্নয়নে সরকারের পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার প্...

১

নিউজ ডেস্কঃ দেশের অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি...

image

‎রাষ্ট্রপতির সঙ্গে এসএম হলের অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ

২

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাক...

image

রোহিঙ্গাদের কারণে বড় চাপে বাংলাদেশের অর্থনীতি: স্বরাষ্ট্র...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বর্তমানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থা...

image

‎ওয়াইপা অ্যাওয়ার্ডসে বিশেষ স্বীকৃতি পেল ইনভেস্ট বাংলাদেশ

৪

নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাসো...

image

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতি...

৫

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখা...

  • company_logo