• জাতীয়

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমলেও ভারী বৃষ্টি হতে পারে ৪ বিভাগে

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতাও অনেকটা কমে এসেছে। বৃষ্টিহীন এলাকায় বাড়ছে ভ্যাপসা গরম। তবে, এর মধ্যেও দেশের চার বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে; ভারী বৃষ্টি হতে পারে বিভাগগুলোর বেশ কয়েকটি জায়গায়। এছাড়া, বাকি চার বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা গেছে। 

‎বুধবার (২৭ আগস্ট) নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

‎পূর্বাভাস অনুযায়ী, এদিন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

‎সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

‎এদিকে ঢাকার আবহাওয়ার ব্যাপারে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ঢাকায় বৃষ্টি না হলে ভ্যাপসা গরম থাকবে। বিশেষ করে রাতে এখন গরম বাড়ছে। তবে, আগামী ২৮ ও ২৯ আগস্ট ঢাকায় বৃষ্টি বাড়তে পারে। তবে, এরপর গরম আবার বাড়তে পারে।

‎আগামী ৩০ আগস্ট থেকে সারাদেশেই বৃষ্টিপাত কমে গরম বেড়ে যেতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo