• আন্তর্জাতিক

আসামে ‘বাঙালি’ পরিচয় সংকট চরমে

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতের আসামে ফের নাগরিকত্ব নিয়ে বেড়েছে দুশ্চিন্তা। রাজ্যটির সরকার বলছে, তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরছে। আদপে টার্গেট হচ্ছেন আসামের বাংলা ভাষাভাষীরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম অধ্যুষিত বাঙালি এলাকায় ব্যাপক উচ্ছেদ চলছে। নির্বাচনের আগে হাজারো মানুষকে ঘরছাড়া করা হচ্ছে। 

ওয়াশিংটন পোস্ট লিখেছে, ‘এটি মানুষের পরিচয় কেড়ে নেওয়ার এক পরিকল্পিত প্রচেষ্টা। যাতে তারা নিজের দেশেই পরবাসী হয়ে যান।’

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, নতুন নিয়মে প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়া বন্ধ হওয়ায় সাধারণ মানুষ পরিচয়পত্র ছাড়া পড়ে যাচ্ছেন। দেশটির ইকোনমিক টাইমস বলেছে, নাগরিকত্ব নির্ধারণে হিন্দু-মুসলিম আলাদা মানদণ্ড রাখার অভিযোগ উঠছে। যা মানুষের মধ্যে বিভাজন আরও বাড়াচ্ছে।

এদিকে ভোটার তালিকা সংশোধনের নামে বহু মানুষকে সন্দেহভাজন ভোটার (D-voter) বানানো হচ্ছে। একবার এই তালিকায় নাম উঠলে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, ‘ভোটাধিকার কেড়ে নেওয়া মানে সমাজেরই একটি অংশকে অস্বীকার করা।’

এইসব ঘটনার মধ্যে আসামের বাঙালিদের মনে ভয় বাড়ছে প্রতিদিন। এক যুবক স্থানীয় সাংবাদিককে বলেছেন, আমি এখানে জন্মেছি, আমার বাবা-মা এখানেই। তবু হঠাৎ যদি বলে আমি বাংলাদেশি—তাহলে আমি কোথায় যাব!’

এই এক প্রশ্ন এখন হাজারো বাঙালি পরিবারকে তাড়া করে ফিরছে। রাজ্যটির বহু জনগণ বাঙালি পরিচয় নিয়ে আছেন চরম সংকটে।

 

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের নতুন নেতা জ...

১

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিরোধী দল ...

image

ঢাকায় ভিডিও করে ‘দিল্লি’ বলে প্রচারকারীদের বি‘রু‘দ্ধে ব্য...

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ...

image

ইরানের হামলার ভয়ে ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তর...

৩

নিউজ ডেস্কঃ ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের...

image

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার...

৪

নিউজ ডেস্কঃ জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রা...

image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

৫

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

  • company_logo