• রাজনীতি

৭১ ও ২৪ এর পরাজিত শক্তিরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে - এসএম জিলানী

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের  সভাপতি এসএম জিলানী বলেছেন  বিএনপি উদার গণতান্ত্রিক ও নির্বাচন মুখী দল তবে একটি গোষ্ঠী যারা ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি তারা নতুন করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবক দলের  তৃণমূল নেতাকর্মীর সাথে মতবিনিময় সভায় এই সব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি গুপ্ত সংগঠনের মদদে  নতুন একটি রাজনৈতিক দল গঠন হয়েছে।  তাদের কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল কিন্তু জাতি এদের কর্মকান্ডে হতাশা হয়েছে। এরা এক দিকে বিএনপিকে চাঁদাবাজ বানাতে চায় বিএনপি নেতাদের গায়ে  চাঁদাবাজের তকমা লাগাতে চায়।কিন্তু বিএনপি চাঁদাবাজিতে এদের কাছে কিছুই না বিএনপি যদি  বাবা হয় ওরা দাদা।

মতবিনিময় সভায় এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের  সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মামুন,সিনিয়র যুগ্ন আহ্বায়ক সোয়েব হক্কানি সহ সাত উপজেলার নেতাকর্মীগন।

মন্তব্য (০)





image

‎ঐতিহাসিক জুলাই উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির ঘোষণা

নিউজ ডেস্কঃ ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদ...

image

যে কারণে বিএনপি নেতা আসলাম চৌধুরীর এমপি পদে প্রার্থিতা বা...

নিউজ ডেস্ক : ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্...

image

শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে...

image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

  • company_logo