• জাতীয়

‎জলবায়ু পরিবর্তনের ফলে দেশের এক তৃতীয়াংশ ভূমি তলিয়ে যাওয়ার শঙ্কা পাউবোর

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলীয় এলাকায়। আর এর ভেতরে এক নম্বরে রয়েছে বরিশাল বিভাগ। বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে দেশের এক তৃতীয়াংশ ভূমি তলিয়ে যাবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন প্রকৌশলীরা।

‎আজ (সোমবার, ২৫ আগস্ট) দুপুর দু’টায় বরিশালে পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলীয় প্রধান প্রকৌশলীর সভাকক্ষে, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বিভিন্ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত ৯০টি প্রকল্প মূল্যায়ন উপলক্ষে আলোচনা সভায় এ কথা জানান তারা।

‎সভায় বরিশালের পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ‘শিল্পায়নের ফলে পরিবেশ উত্তপ্ত হয়েছে। মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে।’

‎এসময় পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ সহিদুল আলম বলেন, ‘একই কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বনায়ন ধ্বংস হচ্ছে, বরফ গলছে, বৃষ্টিপাত বাড়ছে। এসব কারণে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশের মতো ছোট ভূখণ্ড পানিতে একটা অংশ তলিয়ে যাবে। প্রতিরোধে বিকল্প ব্যবস্থা নিলে এ আশঙ্কা কমতে পারে।’

‎সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাভেদ ইকবাল , পরামর্শক প্রতিষ্ঠান হাউজ অফ কনসালটেন্ট এর প্রকৌশলী মাহফুজুর রহমানসহ আরও অনেকে।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo