• জাতীয়

দ্বিতীয় দিনের মতো চলছে ইসির সীমানা নির্ধারণের শুনানি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তির দ্বিতীয় দিনের শুনানি চলছে।

রোববার (২৫ আগস্ট) সকালে নির্বাচন ভবনে এই শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানিতে উপস্থিত রয়েছেন।

এদিন ২০টি আসনের সীমানা নির্ধারণের দাবি-আপত্তি নিয়ে শুনানি চলবে। দুপুর পর্যন্ত সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের ৭টি আসনের খসড়া সীমানার উপর আপত্তি নিয়ে শুনানি হয়েছে। ‎সীমানার খসড়া গেজেটের পক্ষে-বিপক্ষে দাবি-আপত্তির শুনানীর পর আপিলকারীরা সাংবাদিকদের নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন।

‎‎বিকালে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ১৩ টি আসনের শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শুনানির প্রথমদিনে রোববার কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তিগুলোর শুনানি গ্রহণ করে ইসি। চারদিনের এই শুনানি চলবে আগামী বুধবার পর্যন্ত। এই চারদিনে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)। শুনানি গ্রহণের পর পর্যালোচনা করে ৩০০ আসনের গেজেট প্রকাশ করা হবে।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo