• বিনোদন

পুরো শরীর নাকি ‘প্লাস্টিকের তৈরি’, নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন মৌনী রায়

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : নিজের সৌন্দর্যে শান দিতে শরীরে ছুরি-কাঁচি চালিয়েছেন— এমন তারকার সংখ্যা কম নয়। বলিউডে কান পাতলে ভেসে আসে এমন অজস্র নাম। অভিনেত্রী শ্রীদেবী থেকে শুরু করে প্রিয়াংকা চোপড়া—দীর্ঘ এ তালিকা। সেই তালিকারই অন্যতম নাম অভিনেত্রী মৌনী রায়। তার শরীরের অধিকাংশই নাকি 'প্লাস্টিকের তৈরি'। অতিরিক্ত অস্ত্রোপচার তাকে কুৎসিত করে তুলেছে বলেও কটাক্ষ করে বলেছেন নেটিজেনরা। এবার সেই প্রসঙ্গে অনুরাগীদের পাল্টা জবাব দিলেন মৌনী রায়।

‘হেয়ারলাইন কারেকশন’, ‘ব্রেস্ট ইমপ্ল্যান্ট’, ‘লিপ জব’— নিজেকে বাহ্যিকভাবে আরও সুন্দর করে তুলতে চেষ্টার খামতি রাখেননি অভিনেত্রী মৌনী রায়। তার ‘লিপ সার্জারি’ নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। অস্ত্রোপচারের আগে তার ঠোঁটের গড়ন ছিল একেবারে পাতলা ও সরু। ক্যারিয়ারের প্রথম দিকের কিছু ধারাবাহিকে অভিনয় করার সময় মৌনীর ঠোঁট আলাদা করে চোখে পড়ত না। তবে তার পরেই বদল আসে ঠোঁটে। মোটা ও ফোলা ঠোঁটে মৌনীর সৌন্দর্য আরও ধারালো হয়ে ওঠে।

আর এ নিয়ে এখন তাকে শুনতে হচ্ছে তার শরীরের অধিকাংশই নাকি প্লাস্টিকের তৈরি। অতিরিক্ত অস্ত্রোপচারই তাকে ‘কুৎসিত’ করে তুলেছে—এমন অভিযোগ করেছেন সামাজিক মাধ্যমের নেটিজেনরা। কেউ বলেছেন, অন্তত কোনো ভালো চিকিৎসকের কাছে যেতে পারতেন।

এর আগে মৌনী বিভিন্ন সময় জানিয়েছেন, ধনুকের মতো ভ্রু চাই তার। অভিনেত্রী নাকি ‘ব্রাও লিফট’ করান। এটা মূলত ভ্রুর সৌন্দর্য বাড়ানোর অস্ত্রোপচার। বিদেশে গিয়ে নাকি স্তনযুগলের অস্ত্রোপচারও সেরেছেন তিনি। তারপর থেকে ক্যারিয়ারের শুরুর দিকের মৌনীর সঙ্গে এখনকার মৌনীর কোনো মিল খুঁজে পান না নেটিজেনরা।

তবে এই প্রথম নয়, এর আগেও লাগাতার তার অস্ত্রোপচার নিয়ে প্রশ্ন উঠেছে। আগে অবশ্য মৌনী রায় জানিয়েছিলেন, তিনি নেতিবাচক কথায় পাত্তা দেন না। তবে এবার চুপ থাকলেন না অভিনেত্রী। ট্রলারদের কড়া জবাব দিয়ে মৌনী রায় বলেন, জীবনে আপনারা একটু সময়োপযোগী কাজ করুন। সামাজিক মাধ্যমে নিজেদের কাজের কথা বলুন, মানুষকে ভালোবাসুন। তা না হলে জীবনটাই ব্যর্থ। আচ্ছা চললাম।

 

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo