• জাতীয়

৩২ কোটি টাকা আত্মসাৎ: ফ্লাইট এক্সপার্টের দুই কর্মকর্তা রিমান্ডে

  • জাতীয়

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ প্রতারণার মাধ্যমে হাজী এয়ার ট্রাভেলসের ৩২ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ৩১৮ টাকা আত্মসাতের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের চিফ অপারেটিং অফিসার একেএম সাদাত হোসেন ও চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

‎রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

‎এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. আরিফ বিল্লাহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক উভয়ের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

‎এর আগে গত ২ আগস্ট মতিঝিল থানার আরেক প্রতারণার মামলায় এই দুইজনসহ মোট তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

‎মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি বাদীর প্রতিষ্ঠান হাজী এয়ার ট্রাভেলসের সঙ্গে আসামিদের টিকিট বিক্রয় সংক্রান্ত চুক্তি হয়। চুক্তির পর বাদীর প্রতিষ্ঠানের আইএটা কোড ব্যবহার করে আসামিরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টিকিট বিক্রয় করে আংশিক টাকা পরিশোধ করে। এভাবে পাওনা টাকা বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত ৩২ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ৩১৮ টাকা হয়।

‎এ ঘটনায় ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রাশিদ শাহ সাঈমকে প্রধান আসামি করে গত ৫ আগস্ট পল্টন থানায় মামলা করা হয়। এ মামলায় একেএম সাদাত হোসেন ও সাঈদ আহমেদ এজাহারনামীয় আসামি।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo