• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল পৌনে দশটার দিকে রাজধানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

‎সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে, দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মতো বিষয়গুলো।

‎এতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পাকিস্তানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

‎বৈঠকে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া সম্পদের হিস্যার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এছাড়া, ব্যবসা-বিনিয়োগ, কৃষিসহ অন্যান্য বিষয়গুলোও গুরুত্ব পায়। এ সময় দুই দেশই সম্পর্ক জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

‎প্রসঙ্গত, গতকাল শনিবার দুপুরে দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। এরপর বিকেলে ইসহাক দার বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন।

‎আজ সন্ধ্যার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গুলশানের বাসায় যাওয়ার কথা রয়েছে ইসহাদ দারের।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo