• রাজনীতি

ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ রিজভীর

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ফেসবুকে স্বাক্ষর জাল করে পোস্ট করা ভুয়া ও বানোয়াট প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

‎শনিবার (২৩ আগস্ট) রাতে রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও একই তথ্য প্রকাশিত হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সম্পূর্ণ বানোয়াট ও ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে যা বিএনপি দফতর থেকে কোনো গণমাধ্যমে পাঠানো হয়নি।

‎একটি কুচক্রী মহল রিজভীর স্বাক্ষর জাল করে এ বিজ্ঞপ্তি পোস্ট করেছে। এতে বিভ্রান্ত না হতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ করা হয়।

‎অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে জানান, স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে গত ২২ আগস্ট ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যে প্রচারিত।

‎রিজভী বলেন, তার স্বাক্ষরে বিএনপি দফতর থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি। প্রচারিত বিজ্ঞপ্তিটি বানোয়াট ও ভুয়া।

মন্তব্য (০)





image

‎ঐতিহাসিক জুলাই উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির ঘোষণা

নিউজ ডেস্কঃ ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদ...

image

যে কারণে বিএনপি নেতা আসলাম চৌধুরীর এমপি পদে প্রার্থিতা বা...

নিউজ ডেস্ক : ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্...

image

শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে...

image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

  • company_logo