• লিড নিউজ
  • জাতীয়

জুলাই গণহত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

রোববার (২৪ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হবে সাক্ষ্যগ্রহণ।

এদিন, সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়, আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাাহ আল মামুনকে। এছাড়া, গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে। এবং আরেক মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আনা হয়েছে ট্রাইব্যুনালে।

এর আগে, এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ১৬ জন। গেল বুধবার সাক্ষ্য দেন দুই চিকিৎসক ও একজন নার্সহ ৪ জন। চিকিৎসকরা বর্ণনা করেন জুলাই আগস্টে হাসপাতালের চিত্র। জানান, চিকিৎসা দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন তারা।

এ সময় তারা শেখ হাসিনা,আসাদুজ্জামান খাঁন কামাল ও ওবায়দুল কাদেরসহ পুলিশের বিচার দাবি করেন।

 

মন্তব্য (০)





image

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতি...

১

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখা...

image

‎সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণি...

২

নিউজ ডেস্কঃ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আ...

image

বাংলাদেশে অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার ...

image

উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈ...

৪

‎নিউজ ডেস্কঃ  জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এর লিড...

image

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

৫

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু ...

  • company_logo