• লিড নিউজ
  • জাতীয়

সংবিধান বলে কিছু নেই, এটা ইংরেজদের চাপিয়ে দেয়া শাসনতন্ত্র: ফরহাদ মজহার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কবি ও ভাবুক ফরহাদ মজহার বলেছেন, সংবিধান বলে কিছু নেই, এটা ইংরেজদের চাপিয়ে দেয়া শাসনতন্ত্র। এখন দেশ পরিচালনায় তৈরি করতে হবে 'গঠনতন্ত্র'। নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি। আগে রাষ্টের কাঠামো ঠিক করতে হবে, তারপর নির্বাচন।
‎
‎শনিবার (২৩ আগস্ট) দুপুরে উলিপুর জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হলরুমে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
‎
‎ফরহাদ মজহার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদতবরণ করেছেন তারা শ্রেষ্ঠ। ইতিমধ্যে তারা আল্লাহর নিকটবর্তী হয়েছেন। আমরা এমন একটা রাষ্ট্র চাই, যে রাষ্ট্র আমাদের দৈনন্দিনের সমস্যা লাগব করবে। সরকার বিদেশ থেকে ঋণ ও প্রকল্প নিয়ে এসে ভাগবাটোয়ারা করে খায়। কিন্তু ঋণ পরিশোধ করতে হয় জনগণকে। গণঅভ্যুত্থানের পর আমরা যে আশা করেছিলাম, তা পাইনি।
‎
‎তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আপোসহীন সংগ্রাম ছাড়া এই গণঅভ্যুত্থান হতো না। বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছিল। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেনেড হামলার মামলা দেয়া হয়েছিল। তিনি ফাঁসির আসামি ছিলেন। মিথ্যা মামলা হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছে। বিগত ১৬ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকার। সেই মামলাগুলো এখনো বাতিল করা হয়েছে।
‎
‎তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীকে বেআইনিভাবে নিষিদ্ধ করা হয়েছিল। দেশে শেখ হাসিনার মতো অত্যাচারি সরকার যেন আর না আসে। রাজনীতিবিদদের কাছে নতো স্বীকার করে নির্বাচনের তারিখ ঘোষনা করেছেন ড. মুহাম্মদ ইউনুস। সেনাবাহিনীর সমর্থন না থাকলে, এই সরকার টিকবে না।
‎
‎এ সময় উলিপুর জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি সাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারন সম্পাদক মেসার উদ্দিন আহম্মেদ, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ। সাংবাদিক শাহরিন আরাফাত, আসলাম উদ্দিন আহম্মেদ, প্রভাষক মিজানুর রহমান, জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল নাহিন প্রমুখ।

মন্তব্য (০)





image

উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈ...

১

‎নিউজ ডেস্কঃ  জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এর লিড...

image

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

২

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু ...

image

জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৩

নিউজ ডেস্কঃ জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩...

image

নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখা...

৪

নিউজ ডেস্কঃ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্...

image

গত দেড় দশকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে : ডেপুটি স্পিকার

৫

নিউজ ডেস্কঃ দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্...

  • company_logo