• বিনোদন

এক সিনেমাতেই শাকিবের তিন নায়িকা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করবেন তিনজন নায়িকা। নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিতব্য এ সিনেমা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। শুক্রবার প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম পোস্টার।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজক হিসেবে আছেন শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড।

নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘সিনেমার গল্প নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন সবকিছুই থাকবে। সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। শাকিবের বিপরীতে কোন তিন নায়িকা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo