• বিনোদন

যিশুকে উড়ন্ত চুমু দিয়ে যা বললেন শুভশ্রী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর বিচারক হিসাবে আছেন টালিউড অভিনেতা যিশু সেনগুপ্ত ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এমন সময় দেখা গেল হাতে হাত রেখে শুটিং সেট থেকে বেরোচ্ছেন এ তারকা জুটি। বড়পর্দায় তাদের একসঙ্গে দেখা না গেলেও রিয়্যালিটি শোর মঞ্চে বহুবার একসঙ্গে দেখা গেছে। দীর্ঘদিন একই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তারা। সময়ের সঙ্গে স্বাভাবিকভাবে সখ্যতা গড়ে উঠেছে। এ সময় যিশুকে মিষ্টি উড়ন্ত চুমু ছুড়ে দিলেন শুভশ্রী গাঙ্গুলি। সেই বন্ধুত্বই একফ্রেমে ধরা পড়ল ক্যামেরায়।

ইদানীং সামাজিক মাধ্যমে একের পর এক শুভশ্রীর অনেক ধরনের ভিডিও ছড়িয়ে পড়েছে। অভিনেতার কলকাতায় যাতায়াত বেড়েছে। কর্মসূত্রে মাঝে একটানা দীর্ঘদিন শহরের বাইরে ছিলেন যিশু। এখন টালিপাড়ার অনেক অনুষ্ঠানে দেখা যাচ্ছে অভিনেতাকে। কয়েক দিন আগে তার দিদি রাই সেনগুপ্ত একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে ঘরের ছেলের অবতারে ধরা দিয়েছিলেন নায়ক।

এ দিনও হাসিখুশি মেজাজে দেখা যায় দুই তারকাকে। তা দেখে হাসতে হাসতে নায়ক ‘শর্ত’ দিলেন, ক্যামেরায় যেন শুধু শুভশ্রীকেই ধরা হয়। একের পর এক সিনেমা মুক্তি পেয়েছে তার। কিছু দিন আগে ‘গৃহপ্রবেশ’। আর সাত দিনও হয়নি মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। পরিণত অভিনেত্রীকে পর্দায় দেখে প্রশংসায় পঞ্চমুখ তার অনুরাগীরা।

যিশু মনে করেন, এ বছরটা শুধু শুভশ্রীর। তাই ওর (শুভশ্রী) সিনেমাই বেশি তোলা উচিত। সহকর্মীর তরফে এ প্রশংসা শুনে উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না অভিনেত্রী। যিশুকে ছুড়ে দিলেন উড়ন্ত চুমু। শুভশ্রী বললেন, তোমায় ভালোবাসি যিশুদা। তাহলে আগামী দিনে কি এ জুটিকে বড়পর্দায় দেখা যাবে? হয়তো দেখা যেতেও পারে এ তারকাদ্বয়ের শারীরিক ভাষায় তা বোঝা যায়।

 

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo